ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভারতের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৫:৩০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
ভারতের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ছবি সংগৃহীত

ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার মোট ৭৮১ সদস্য ভোট দেন। এর মধ্যে রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২ ভোট। ধারণা করা হচ্ছে, অন্তত ১৫ জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করেছেন।
 

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। এছাড়া ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। কংগ্রেস আগেই দাবি করেছিল, তাদের প্রার্থী ৩১৫ ভোট পাবেন, তবে ফলাফল সেই প্রত্যাশা পূরণ করেনি।
 

গত ২১ জুলাই ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে এই পদ শূন্য হয়। এর পরই অনুষ্ঠিত হয় উপ-নির্বাচন।
 

নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়ে বলেন, “সিপি রাধাকৃষ্ণন একজন অসাধারণ উপরাষ্ট্রপতি হবেন এবং তিনি ভারতের সংবিধানিক মূল্যবোধ আরও শক্তিশালী করবেন।”
 

উল্লেখ্য, রাধাকৃষ্ণন দীর্ঘদিন বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে একাধিক সংসদীয় কমিটিতে কাজ করেছেন। আগামী পাঁচ বছর তিনি ভারতের উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।