কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস
- আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৭:৫১:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৭:৫১:০৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৭ বার পঠিত
ছবিঃ সংগৃহীত
কাঠমান্ডুতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, ঢাকা-কাঠমান্ডু রুটে যাতায়াতকারী যাত্রীরা ফ্লাইট সূচি, বিলম্ব বা পুনঃনির্ধারণ সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিমানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাঠমান্ডু অফিসের কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার এবং সেলস ডিপার্টমেন্টের তিনটি নম্বরে যোগাযোগ করা যাবে। এর মধ্যে কান্ট্রি ম্যানেজারের নম্বর হলো +৯৭৭ ৯৮৫১০৩৭৫১০, স্টেশন ম্যানেজারের নম্বর +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯ এবং সেলস ডিপার্টমেন্টের নম্বর +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২।
দূতাবাস সূত্র জানায়, বর্তমানে প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাঁদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে যাওয়া জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ও রয়েছেন। তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশি পর্যটকের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।
এছাড়া, আটকে পড়া যাত্রীদের কাছ থেকে দূতাবাসের হটলাইনে ইতোমধ্যে ৩৫০টিরও বেশি কল এসেছে। অধিকাংশ কলেই ফ্লাইট বিলম্ব, নতুন সূচি এবং যাতায়াতের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আনুমানিক ৫০০ জন যাত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করা হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।