ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫২:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করলেন ট্রাম্প ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেশাদার কূটনীতিক ও কাউন্সেলর পদমর্যাদার কর্মকর্তা ক্রিস্টেনসেন ভার্জিনিয়ার বাসিন্দা। তাকে ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগে সিনেটের অনুমোদনের জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছে, তার মধ্যে ক্রিস্টেনসেনের নামও অন্তর্ভুক্ত রয়েছে। মনোনয়ন অনুমোদন পেলে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে দায়িত্ব পালন করবেন।
 

একইসঙ্গে হোয়াইট হাউস আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাওয়ার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।
 

এ ছাড়া ফ্লোরিডার সার্জিও গরকে ভারতের, স্টেফানি হ্যালেটকে বাহরাইনের, মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডের এবং আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।