ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

তারেক রহমানকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি, বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১০:১৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১০:১৯:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮ বার পঠিত
তারেক রহমানকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি, বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে আলোচনা ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় তাকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এসব তথ্য জানান।
 

তিনি জানান, আলোচনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক কীভাবে স্থিতিশীল ও গঠনমূলক রাখা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন প্রসঙ্গে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
 

এদিকে একই দিনে আন্তর্জাতিক পর্যায় থেকে আরও কয়েকজন কূটনৈতিক প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবস। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এসব বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।