ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:৫৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:৫৪:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি সংগৃহিত

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন সফরসঙ্গী দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
 

রোমে অবস্থানকালে ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
 

ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাৎসরিক আন্তর্জাতিক সম্মেলন, যা এ বছর অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, রোমে FAO সদর দফতরে। সম্মেলনে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক, উদ্ভাবক ও তরুণ নেতারা অংশ নিচ্ছেন—যেখানে তারা ভবিষ্যতের খাদ্যব্যবস্থা ও টেকসই সমাধান নিয়ে মতবিনিময় করবেন।
 

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা ও বৈশ্বিক অংশগ্রহণের প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
 

সফর শেষে তিনি আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।