ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দিল্লিতে বৈঠক: অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ ড. খলিলুর রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:০০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:০০:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
দিল্লিতে বৈঠক: অজিত দোভালকে ঢাকা সফরে আমন্ত্রণ ড. খলিলুর রহমানের ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা ও কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)–এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে ড. খলিলুর রহমান অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
 
বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। জানানো হয়েছে, সিএসসি’র সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল দিল্লি সফর করছে।
 
ড. খলিলুর রহমান মঙ্গলবার দিল্লিতে পৌঁছান। আগামীকাল ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন, যেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচ দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন। এ সম্মেলন শেষে একই দিনে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
 
চলতি বছরের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনের আয়োজক দেশ ভারত। ফোরামটি ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।