ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব গভীর করতে চায় চীন: শি জিন পিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫৫:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১৮ বার পঠিত
বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব গভীর করতে চায় চীন: শি জিন পিং ছবি সংগৃহিত

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। শনিবার (৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানায়।
 

শি জিন পিং বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের প্রতিবেশী ও ঐতিহ্যবাহী বন্ধু। পাঁচ দফা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গত পাঁচ দশকে বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তন সত্ত্বেও এ সম্পর্ক স্থিতিশীল থেকেছে বলে জানান তিনি।
 

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বেড়েছে, যা কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করেছে। বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান।
 

অন্যদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, গত ৫০ বছরে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।