ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ-নেপাল বাণিজ্য সহযোগিতা জোরদারে এনএফটিএ প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৫২:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বাংলাদেশ-নেপাল বাণিজ্য সহযোগিতা জোরদারে এনএফটিএ প্রতিনিধিদলের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক ছবিঃ সংগৃহীত

নেপাল ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের (এনএফটিএ) সভাপতি শিব কুমার আগারওয়াল ও মহাসচিব জয়ন্ত কুমার আগারওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
 

বৈঠকে এনএফটিএ নেতারা নেপালের বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে অ্যাসোসিয়েশনের উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, বিভিন্ন দেশের সঙ্গে নেপালের বাণিজ্যিক সম্পর্ক সহজ করতে অ্যাসোসিয়েশন সক্রিয়ভাবে কাজ করছে।
 

বাংলাদেশের রাষ্ট্রদূত আলোচনায় বাংলাদেশ-নেপাল বাণিজ্যের সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জের বিষয়গুলো উল্লেখ করেন। তিনি বলেন, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিবন্ধকতা দূর করা জরুরি।
 

রাষ্ট্রদূত শফিকুর রহমান নেপালি প্রতিনিধিদলকে পারস্পরিক সহযোগিতার সুযোগ চিহ্নিত করে তা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান, যাতে দুই দেশের জনগণই উপকৃত হয়। তিনি আরও আশ্বাস দেন যে, বাংলাদেশ দূতাবাস দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা অব্যাহত রাখবে এবং যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।