ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অর্থ উপদেষ্টা: একীভূত ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সুরক্ষিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৭:৫৯:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
অর্থ উপদেষ্টা: একীভূত ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ সুরক্ষিত ছবিঃ সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোতে আমানতকারীদের অর্থ নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি আশ্বস্ত করে বলেন, এসব ব্যাংকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
 

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ ব্যাংক কিছু দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চিহ্নিত করেছে এবং নীতিগতভাবে কয়েকটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকবে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ শিগগিরই জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সই করতে যাচ্ছে। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তাঁর ভাষায়, “জাপান বাংলাদেশের সঙ্গে ইপিএ স্বাক্ষরে অত্যন্ত আগ্রহী, আমরাও এটি চূড়ান্ত করতে যাচ্ছি।”
 

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।