ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক বহুমাত্রিক উন্নয়নে রাষ্ট্রদূতের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১২:২৫:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক বহুমাত্রিক উন্নয়নে রাষ্ট্রদূতের উদ্যোগ ছবিঃ সংগৃহীত

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আজ দেশটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়া (আইআইসিএ)-এর পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশের দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিকও উপস্থিত ছিলেন।
 

রাষ্ট্রদূত ড. ইসলাম বৈঠকে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ বহুমাত্রিক খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা আলোচনা করেন। এছাড়া খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে বলে জানান।
 

ড. ইসলাম আইআইসিএ-এর সঙ্গে বাংলাদেশের কোনো গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও দেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের চুক্তি উভয় প্রতিষ্ঠানের গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজ ও ফলপ্রসূ করবে এবং দুই দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
 

আইআইসিএ-এর পরিচালক জাভলন ভাখাবোভ বৈঠকে প্রতিষ্ঠানের গঠন, কার্যক্রম এবং মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির দিকগুলো তুলে ধরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
 

বৈঠকের শেষ পর্যায়ে উভয়পক্ষ বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ককে বহুমাত্রিকভাবে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।