ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:০১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:১২:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু ছবিঃ সংগৃহীত
 
খাদ্যে বিষক্রিয়ার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্ত্রের প্রদাহ ধরা পড়েছে। তিন দিনের বিশ্রামে থাকবেন বলে রোববার তার কার্যালয় জানিয়েছে। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতারাতি অসুস্থ হয়ে পড়েন এবং পরে জানা যায় যে তিনি অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন। এজন্য তাকে শিরার মাধ্যমে স্যালাইন (আইভি ফ্লুইড) দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

“তার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন,” জানিয়েছে তার কার্যালয়।
২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছিল এবং গত ডিসেম্বর মাসে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ার পর তার প্রস্টেট অপসারণ করা হয়।

চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, রোববারের ক্নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন না এবং তার বিচার প্রক্রিয়ার পরবর্তী শুনানি সোমবার তেলআবিব জেলা আদালতে হওয়ার কথা রয়েছে।

আদালতে হাজিরা
নেতানিয়াহু প্রতি সপ্তাহে দুবার তার দুর্নীতির মামলার জন্য আদালতে হাজিরা দেন।২০২০ সালের ২৪ মে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি একজন আসামি হিসেবে আদালতে সাক্ষ্য দিচ্ছেন।

তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও অভিযুক্ত। ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত নৃশংসতার জন্য তার এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ৫৯,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।