ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মিরপুরে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে মেন ইন গ্রিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
মিরপুরে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে মেন ইন গ্রিন ছবি সংগৃহীত

সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। তবে পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে এখনো অনেকটাই পিছিয়ে টাইগাররা। ২২ ম্যাচে মাত্র ৩ জয়, যার ২টিই মিরপুরে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে ভর করে এবার বড় কিছু আশা করছে লিটন দাসের দল।

২০০৭ সালে শুরু হওয়া এই দ্বৈরথে পাকিস্তান পেয়েছে ১৮ জয়, হোয়াইটওয়াশ করেছে ২০২১ সালের সর্বশেষ সিরিজেও। তবে বাংলাদেশের হয়ে একমাত্র ৩টি জয়—২০১৫ ও ২০১৬ সালে মিরপুরে এবং ২০২৩ সালের এশিয়ান গেমসে।

বাংলাদেশে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান, যার বেশিরভাগেই জয় তাদের। তবে, এই সিরিজের আগে পাকিস্তানও ছিল খারাপ ছন্দে—নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে টানা।

ঘরের মাঠে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। গেলো বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। এবার এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে বাড়তি চ্যালেঞ্জ হতে পারে মিরপুরের উইকেট ও সম্ভাব্য বৃষ্টি।

এদিকে, এই সিরিজে মোস্তাফিজুর রহমানের সামনে রয়েছে মিরপুরে ৪৫ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৪৩ উইকেট। টস হতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর—এ পর্যন্ত ৬৩ ম্যাচের ৩২টিতে জিতেছে পরে ব্যাট করা দল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।