ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

“জুলাই আন্দোলনকে বিতর্কিত করতেই নতুন একটি রাজনৈতিক শক্তি মাঠে নেমেছে” — চাঁদপুর জেলা বিএনপি সভাপতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৯:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
“জুলাই আন্দোলনকে বিতর্কিত করতেই নতুন একটি রাজনৈতিক শক্তি মাঠে নেমেছে” — চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ছবি সংগৃহিত

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটেছে, যারা ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনী সুবিধা নেওয়ার আশায় আছে।
 

শনিবার (১৯ জুলাই) সকালে চাঁদপুর শহরের অঙ্গীকার পাডেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এই মানববন্ধনের আয়োজন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে।
 

"ধর্মকে বিকৃত করে রাজনীতি নয়"

মানিক বলেন, “চাঁদপুরে জুলাই আন্দোলনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল এবং সাধারণ পরিশ্রমী মানুষ সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এই আন্দোলনের ফলেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।”

তিনি ইসলামী দলের নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা ধর্ম বিকৃত করে রাজনীতি করবেন না। প্রত্যেকের নিজ ধর্ম পালন করার অধিকার থাকা উচিত। সবাই সজাগ থাকবেন—জুলাই আন্দোলনের মতো একটি গৌরবময় সংগ্রাম যেন কেউ বিকৃত করতে না পারে।"

“৩১ জন শহীদের অধিকাংশই বিএনপি কর্মী”

সাংবাদিকদের উদ্দেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আপনাদের কাছে সেই সময়ের ভিডিও ফুটেজ আছে—আপনারা জানেন কারা প্রকৃতপক্ষে আন্দোলনে ছিলেন। চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বিএনপির কর্মী ছিলেন। আমরা বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেবো না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন আরও অনেক নেতৃবৃন্দ

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক রোটা. কাজী মাইনুল হক জীবন এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোবারক হোসেন সিকদারযুগ্ম আহ্বায়ক রোটা. মো. মাকসুদুর রহমান

এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান

  • পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ

  • যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন

  • কোষাধ্যক্ষ আব্দুল কাদির ব্যাপারী

  • প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ

  • দফতর সম্পাদক হজরত আলী ঢালী

  • জাসাসের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রতন

  • পৌর জাসাসের আহ্বায়ক শাওন পাটোয়ারী

  • সদস্য সচিব সিয়াম খানসহ জেলা ও পৌর জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।