ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি বরদাশত করা হবে না: বান্দরবান জেলা যুবদল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:১৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৬:২৪:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি বরদাশত করা হবে না: বান্দরবান জেলা যুবদল ছবি সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বান্দরবান জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে শহরের মুক্ত মঞ্চ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "যদি কোনো চক্রান্তকারী মহল বা কুচক্রী শক্তি তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, তবে যুবদল তা দাতভাঙা জবাব দিয়ে মোকাবিলা করবে।"

বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার সুযোগে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। একইসঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং মিথ্যা গুজব রটিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা নানা স্লোগান ও প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন।

জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন—সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।