ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তিয়ানজিনে এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র সৌহার্দ্যপূর্ণ আলাপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:১৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:১৩:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
তিয়ানজিনে এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র সৌহার্দ্যপূর্ণ আলাপ ছবি সংগৃহীত

চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন। এতে যোগ দিতে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে কয়েকজন নেতাকে হালকা মেজাজে আলাপ করতে দেখা যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একান্তে আলোচনা করতে দেখা গেছে। তিন নেতার হাস্যোজ্জ্বল মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী এক্সে পোস্ট করা ছবিতে লেখেন, “পুতিনের সঙ্গে দেখা করা সবসময় আনন্দের।” অন্য এক পোস্টে তিনি উল্লেখ করেন, “তিয়ানজিনে আলাপচারিতা চলছেই! এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।”

সম্মেলনের ভেন্যু থেকে পাওয়া ভিডিও ও ছবিতে তিন নেতাকে করমর্দন ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে দেখা যায়। এ দৃশ্য অনেকের কাছে ২০১৮ সালের ব্রিকস সম্মেলনের অনুরূপ ছবির কথা স্মরণ করিয়ে দিয়েছে।

এর আগে রোববার মোদি ও শি’র মধ্যে ৫০ মিনিটেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে মোদি বলেন, আস্থা, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তার সরকারের। গত বছর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত বৈঠকের ফলপ্রসূ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ফলে শান্তি ও স্থিতিশীলতা তৈরি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও রাশিয়ার জ্বালানি রপ্তানি নিয়ে চাপের মধ্যে থাকলেও, আজকের সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।