ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের খোঁজ নিতে গেলেন ড. ইউনূস, চিকিৎসা নিশ্চিতে নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের খোঁজ নিতে গেলেন ড. ইউনূস, চিকিৎসা নিশ্চিতে নির্দেশ ছবি সংগৃহিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে শনিবার (২৬ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
 

রাত সোয়া ৯টায় ইনস্টিটিউটে পৌঁছান ড. ইউনূস এবং প্রায় এক ঘণ্টা পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। তিনি বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের কাছ থেকে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন। পরিচালক জানান, বর্তমানে ৩৬ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, চিকিৎসা প্রটোকল অনুযায়ী দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও কাজ করছেন।
 

ড. ইউনূস জানতে চান, চিকিৎসায় কোনো সরঞ্জাম বা ওষুধের ঘাটতি আছে কি না। উত্তরে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে সব সরবরাহ করা হচ্ছে, আর কিছু বিশেষ যন্ত্রপাতি বিদেশি চিকিৎসকরা সঙ্গে এনেছেন।
 

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা স্বজনদের সান্ত্বনা দেন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া ঘটনার দিন রোগী স্থানান্তরে অ্যাম্বুলেন্সের অভাবসহ জরুরি চিকিৎসা ব্যবস্থায় যে সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে, সে বিষয়ে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশও দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।