ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল, অজ্ঞাত ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:২৯:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেল, অজ্ঞাত ৪ হাজার জনের বিরুদ্ধে মামলা রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফ ও হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লা। সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় নিহত রাসেল মোল্লার মৃত্যুর পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন, যেখানে অজ্ঞাত ৪ হাজার জনকে আসামি করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি দরবারের ভক্ত হিসেবে গত বৃহস্পতিবার নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন। পরদিন শুক্রবার দরবারে হামলা-ভাঙচুর চলাকালে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ফের হামলার শিকার হন রাসেল। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব মঙ্গলবার সকালে জানান, রাসেলের হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
 

উল্লেখ্য, দরবারের কর্ণধার নুরাল পাগল গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন রাতেই তাকে দরবারের ভেতরে বেদির ওপর প্রায় ১২ ফুট উঁচু করে দাফন করা হয়, যা নিয়ে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।