ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফরিদপুরে প্রাইভেট হাসপাতালে পাইলস রোগীর পিত্তথলি অপারেশন, হাসপাতাল সিলগালা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:১৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:১৭:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ফরিদপুরে প্রাইভেট হাসপাতালে পাইলস রোগীর পিত্তথলি অপারেশন, হাসপাতাল সিলগালা ছবি সংগৃহীত

ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হ্যাপি বেগম (৩৫) নামের এক নারী রোগীর পাইলসের অস্ত্রোপচারের পরিবর্তে ভুলবশত পিত্তথলির অপারেশন করা হয়। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে সিভিল সার্জন, বিএমএ নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে পৌঁছে ঘটনার সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে, ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সূফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে। ভুক্তভোগী হ্যাপি বেগম সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী।

রোগীর স্বজনদের অভিযোগ, দুপুরে পাইলসের চিকিৎসার জন্য ভর্তি করা হলেও সন্ধ্যা ৭টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং চিকিৎসক মো. নজরুল ইসলাম ভুল করে তাঁর পিত্তথলির অস্ত্রোপচার করেন। বিষয়টি টের পেয়ে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। তিন ঘণ্টা পার হয়ে গেলেও রোগী কোনো চিকিৎসা না পাওয়ায় স্বজনরা প্রশাসন ও সাংবাদিকদের খবর দেন।

রাত সাড়ে ৯টার দিকে সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান এবং বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আলি আকবর হাওলাদার হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক পরীক্ষা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে পাঠানো হয়।

রোগীর মেয়ে অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি আরেকজন রোগীর পিত্তথলিতে পাথর ছিল, অথচ তার বদলে ভুলবশত তাঁর মায়ের অপারেশন করা হয়েছে। কোনো নথিপত্র যাচাই না করেই অস্ত্রোপচার করার কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা হাসপাতালটির স্থায়ীভাবে বন্ধ ও চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান বলেন, চিকিৎসকের অবহেলার কারণে ভুল অস্ত্রোপচার হয়েছে। এ কারণে হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই ভর্তি থাকা রোগীদের ফরিদপুর সদর হাসপাতাল ও ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।