ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১১:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২০:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই শুভেচ্ছা জানান।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, “ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। এটা গণতন্ত্রের রীতি। তবে যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে।” তিনি জানান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবার ডাকসু ভোটে সরাসরি অংশ নেয়নি, তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে অভিনন্দন জানাই।
 

ছাত্র রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ডাকসু বা চাকসু থেকে অনেকেই বড় রাজনীতিবিদ হয়েছেন, আবার অনেকে সংগ্রাম করে যাচ্ছেন। বড় দল ছাড়া ডাকসু নির্বাচিতরা জাতীয় রাজনীতিতে তেমন সাফল্য পাননি। দেশের সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের পেছনে ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

ঘোষিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ২৮টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ ২৩টি পদে বিজয়ী হয়েছে। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয় পান, যেখানে ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং এজিএস পদে মহিউদ্দিন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয়লাভ করেন।
 

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক থেকে মানবাধিকার ও আইন সম্পাদক পর্যন্ত বিভিন্ন পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরাও তিনটি সম্পাদক পদে জয় পেয়েছেন। সদস্য পদেও কয়েকজন স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।