ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতের বিহারে শিক্ষক নিয়োগ আন্দোলন: পাটনা শহর বন্ধ, তরুণদের ক্ষোভ

নেপালের পর ভারতে আন্দোলন?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০১:৩০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০১:৩০:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
ভারতের বিহারে শিক্ষক নিয়োগ আন্দোলন: পাটনা শহর বন্ধ, তরুণদের ক্ষোভ ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একের পর এক তরুণ আন্দোলনের ডমিনো ইফেক্ট দেখা যাচ্ছে। নেপালের জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের পর এবার ভারতের বিহার রাজ্যেও শিক্ষার্থীদের এবং চাকরিপ্রত্যাশীদের আন্দোলন শুরু হয়েছে। শূন্যপদ কমিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
 
বিক্ষোভের কেন্দ্রবিন্দু হলো চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় তিন হাজার তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত মিছিল ছড়িয়ে পড়ার কারণে পুরো শহরে যানচলাচল বন্ধ হয়ে যায়।
 
চাকরিপ্রত্যাশীরা দাবি করছেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হতো। তবে শিক্ষামন্ত্রী সুনীল কুমার ৫ সেপ্টেম্বর ঘোষণা দেন, এবার মাত্র ২৬ হাজারের কিছু বেশি পদে নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া তরুণরা এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে মিছিলে অংশগ্রহণ করেছেন।
 
ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেছেন, “ডোমিসাইল নীতি কার্যকর হওয়ার আগে সরকার বিভিন্ন সময়ে ৫০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার শূন্যপদের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নিয়ম চালুর পর পদ সংখ্যা কমিয়ে ২৭ হাজার ৯১০-এ আনা হয়েছে। এটি প্রকাশ্য প্রতারণা।” তিনি আরও বলেছেন, বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে আগে ইচ্ছাকৃতভাবে বেশি শূন্যপদ দেখানো হয়েছিল। এখন স্থানীয়দের জন্য সুযোগ রাখতে পদ সংখ্যা কমানো হয়েছে, যা তরুণদের মধ্যে হতাশা এবং আস্থাহীনতা তৈরি করেছে।
 
বিক্ষোভকারীরা মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বহুবার প্রকাশ্যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠবে। চাকরিপ্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়েছেন, পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।