ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আইফোনের জন্য অপহরণ-ধর্ষণের নাটক, কলেজ ছাত্রীসহ আটক ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ১১:০৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ১১:০৯:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আইফোনের জন্য অপহরণ-ধর্ষণের নাটক, কলেজ ছাত্রীসহ আটক ৩ ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকার জন্য মাহিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রী নিজের অপহরণ ও ধর্ষণের নাটক সাজিয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহিয়ার দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মুড়াপাড়া সরকারি কলেজের ওই ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আমলে নিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।


তদন্তে উঠে আসে, মাহিয়া আক্তার দীর্ঘদিন ধরেই একটি আইফোন কেনার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিলেন। পরিবার টাকা না দেওয়ায় মাহিয়া পরিকল্পনা করেন নিজের অপহরণ এবং ধর্ষণের নাটক সাজানোর। এই পরিকল্পনায় তাকে সহায়তা করে তার দুই সহপাঠী—সিফাত মিয়া ও সিনথিয়া আক্তার।

পরিকল্পনা অনুযায়ী, ২২ জুলাই সকালে মাহিয়া কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সিফাত অপহরণকারীর ছদ্মবেশে মাহিয়ার মাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়—টাকা না দিলে মাহিয়াকে ধর্ষণ করা হবে।



পরদিন, ২৩ জুলাই মাহিয়া বান্ধবী সিনথিয়ার বাসায় অবস্থান করেন এবং নাটকের অংশ হিসেবে অচেতন হওয়ার ভান করেন। তুসকা সিরাপ খেয়ে নিজেকে অজ্ঞান দেখিয়ে কলেজের পেছনে পড়ে থাকেন। পরে সিফাত মাহিয়ার মাকে ফোন করে জানায়, টাকা না পেয়ে মেয়েকে ফেলে গেছে। এই ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে পুলিশ মাহিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তদন্তে বেরিয়ে আসে পুরো ঘটনার মূল রহস্য।


ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারসহ তার দুই সহপাঠীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।