ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

তেজগাঁওয়ে ঝটিকা মিছিল: মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৬:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৬:৫৪:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
তেজগাঁওয়ে ঝটিকা মিছিল: মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটি গ্রেফতার

রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ঝটিকা মিছিলে নেতৃত্বের অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
 

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য হওয়ার পাশাপাশি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, ঝটিকা মিছিল সংগঠনের মূল উদ্যোক্তা হিসেবে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে।
 

এর আগে, শুক্রবার রাতে একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগের আরও অন্তত ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মিছিলটি অনুমতি ছাড়া আয়োজন এবং জনস্বার্থে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।