ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ডাকসু ভোটে শিক্ষার্থীদের ঢল, প্রতিদ্বন্দ্বিতায় ১০টির বেশি প্যানেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:১০:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ডাকসু ভোটে শিক্ষার্থীদের ঢল, প্রতিদ্বন্দ্বিতায় ১০টির বেশি প্যানেল ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ভোট দিতে আগত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটার তালিকা অনুযায়ী ডাকসু ও হল সংসদের নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৯ হাজার ৮৭৪ শিক্ষার্থী। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫। শিক্ষার্থীরা ডাকসুর ২৮টি পদ এবং ১৮টি হলে মোট ২৩৪টি পদে ভোট দেবেন। সব মিলিয়ে প্রত্যেক ভোটারকে ৪১টি করে ভোট দিতে হবে।

এই নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের যৌথ উদ্যোগে ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন এ নির্বাচনে লড়াই করছে।

ভিপি, জিএস ও এজিএস পদে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের উপস্থিতি এবার ভোটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস ও বাম সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে চেষ্টা চালাচ্ছেন। বৈচিত্র্যময় ইশতেহার ও নানা ধরনের প্রচারণায় এবারের ডাকসু ভোটকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।