ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:২১:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন, ভোট দিতে গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে। অনেকেই জীবনের প্রথম ভোট দিচ্ছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ভোটারদের মধ্যে অনেকে রাত জাগার পর ভোরেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। এক শিক্ষার্থী জানান, তিনি সারারাত ঘুমাননি, ভোরের দিকে এসে লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট দিতে পেরে দারুণ আনন্দ অনুভব করছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোটারদের মুখে কোনো বিরক্তির ছাপ নেই, বরং নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা মনে করছেন, ডাকসুর এই ভোট কেবল প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নয়, বরং এটি আনন্দ-উৎসবের মতো একটি অভিজ্ঞতা। ভোট দিয়ে অনেকেই ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। তাদের বিশ্বাস, এখান থেকেই তৈরি হবে ভবিষ্যতের নেতৃত্ব।

এবারের নির্বাচনে একজন শিক্ষার্থীকে মোট ৪১টি ভোট দিতে হবে। এর মধ্যে ডাকসুর ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৩টি পদে ভোট দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।