ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মেক্সিকোতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১০, আহত অর্ধশতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৩৭:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
মেক্সিকোতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১০, আহত অর্ধশতাধিক ছবি সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন এবং আহত হয়েছেন আরও ৫১ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) মিচোয়াকান রাজ্যের আতলাকোমুলকো ও মারাভাতিও শহরের মাঝামাঝি একটি হাইওয়েতে মালবাহী ট্রেনের সঙ্গে একটি ডাবল ডেকার বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
 

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সংঘর্ষে দোতলা বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে মুচড়ে গেছে।
 

দুর্ঘটনায় জড়িত মালবাহী ট্রেনের মালিক প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিডি ডে মেক্সিকো এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। তবে বাসটির মালিক প্রতিষ্ঠান হেররাদুরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
 

উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক নয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে ১২ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এসব দুর্ঘটনায় প্রায় ১ হাজার ৯০০ জন প্রাণ হারান এবং ৬ হাজারের বেশি মানুষ আহত হন। শুধু তাই নয়, আর্থিক ক্ষয়ক্ষতিও দাঁড়ায় প্রায় ১০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।