ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বিক্ষোভের চাপের মুখে নেপাল সরকার, উঠলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:০২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:০২:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
বিক্ষোভের চাপের মুখে নেপাল সরকার, উঠলো সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত

অবশেষে তীব্র ছাত্র-জনতার বিক্ষোভে পিছু হটল নেপাল সরকার। তুলে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথিবী সুবা গুরুং জানান, তরুণ প্রজন্ম বিশেষ করে জেন জি আন্দোলনের চাপেই সরকার সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এর আগে, ব্যাপক বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, বিক্ষোভে প্রাণহানি ও বহু হতাহতের ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করেই এ পদত্যাগ।

গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল নেপালে। সরকার দাবি করেছিল, এসব প্ল্যাটফর্ম ভুয়া অ্যাকাউন্ট, গুজব ও সাইবার অপরাধে ব্যবহৃত হচ্ছে এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ ছিল, এ সিদ্ধান্ত আসলে জনগণের কণ্ঠরোধের শামিল।

বিক্ষোভকারীরা এই আন্দোলনকে নাম দিয়েছেন ‘জেন-জি রেভলিউশন’। সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।