ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইউক্রেনের চার সেনার রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ, কিয়েভে ড্রোন হামলায় নিহত ৪

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১০:৪২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১০:৪২:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ইউক্রেনের চার সেনার রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ, কিয়েভে ড্রোন হামলায় নিহত ৪ সংগৃহীত ছবি

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের চার সেনা যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি ভিডিওর বরাতে প্রতিবেদনে বলা হয়, ক্র্যাসনি লিমান সেক্টরে ইউক্রেনের ৫৩তম পৃথক যান্ত্রিক ব্রিগেডের সেনাদের আটক করেছে রাশিয়ার ২৫তম সম্মিলিত সামরিক বাহিনী।
 

বন্দি হওয়া সেনারা হলেন— ফিওদর লেশচেঙ্কো, ইভান ট্রোশিন, নিকোলে লেভচেঙ্কো এবং রুসলান টেসলেনকভ। টেসলেনকভকে সম্প্রতি ইউক্রেনের নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পোকরভে পাঠানো হয়েছিল।
 

এদিকে, পশ্চিমা দেশগুলোর যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সরকারি ভবনগুলো লক্ষ্য করে পরিচালিত এ হামলায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।
 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা দিয়েছেন। রবিবার এবিসি নিউজে সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত ১৫ আগস্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে ওই বৈঠক হয়, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ ছিল। যদিও বৈঠক থেকে বড় কোনো অগ্রগতি আসেনি, উভয় পক্ষ একে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।