ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নেপালে উত্তাল বিক্ষোভ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে নেতাদের বাড়িঘরে হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৩৫:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
নেপালে উত্তাল বিক্ষোভ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে নেতাদের বাড়িঘরে হামলা

নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা রাজনৈতিক নেতাদের বাসভবনের ওপর হামলা চালায় এবং একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

আজ মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুতে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ তরুণরা আগুন ধরিয়ে দেয়। একইদিনে প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবন ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচণ্ড’র খুমালতারের বাসভবনেও হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
 

এছাড়া, ললিতপুর জেলায় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনেও হামলা হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বাড়িতে হামলার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনী আগেই তা প্রতিহত করে।
 

স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করেছে। তবে সত্ত্বেও দেশজুড়ে বেশ কয়েকজন প্রাদেশিক মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কারফিউ জারি করলেও বিক্ষোভ থামেনি। হতাহতের দায় সরকারের ওপর চাপিয়ে রাজপথে থাকা তরুণরা প্রধানমন্ত্রী অলির পদত্যাগ দাবি করছে।
 

প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞাই বিক্ষোভের মূল সূত্রপাত। ফেসবুক, এক্স, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ ২৬টি প্লাটফর্মে নিষেধাজ্ঞা জারি করা হলেও তা প্রত্যাহারের পরও পরিস্থিতি শান্ত হয়নি। বরং তরুণ প্রজন্ম আরও সক্রিয় হয়ে নতুন উদ্যমে রাস্তায় নেমে আসছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।