ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো অঞ্চল, সুনামি সতর্কতা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০১:৩১:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো অঞ্চল, সুনামি সতর্কতা জারি ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রোববার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি এলাকায় মাত্র ৩২ মিনিটের ব্যবধানে তিনটি বড় ভূমিকম্প আঘাত হানে।

সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। বাকি দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭ করে। এর আগে একই এলাকায় ৫.০ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর আরও তিনবার কম্পন অনুভূত হয়েছে, যার একটির মাত্রা ছিল ৬.৬। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জার্মানির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিএফজেড অন্তত একটি ৬.৭ মাত্রার ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে।

এই ভূমিকম্পের কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সম্ভাবনা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ উপকূলীয় জনগণকে সতর্ক থাকতে বলেছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের জনসংখ্যা ১,৬৩,১৫২ জন। শহরটি প্রশান্ত মহাসাগরের তীরে, জাপানের উত্তর-পূর্বে এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের পরপরই উপকূলীয় মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে এবং জরুরি উদ্ধার বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ "রিং অফ ফায়ার" অঞ্চলে অবস্থিত হওয়ায় এই ধরনের ভূমিকম্প সেখানে প্রায়ই ঘটে। তবে একই স্থানে এত স্বল্প সময়ের ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প হওয়া একটি বিরল ঘটনা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।