ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১০:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
কাপ্তাইয়ে ভয়াবহ লোডশেডিংয়ে স্থবির জনজীবন, বিদ্যুৎ কেন্দ্রের পাশেই চরম সংকট ছবি: সংগৃহীত
জাতীয় গ্রিডে প্রতিদিন গড়ে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাশের কাপ্তাই উপজেলায় বিদ্যুতের চরম সংকটে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন লোডশেডিং, হঠাৎ বিভ্রাট—সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
স্থানীয়রা জানান, শুধু দিনের বেলায় নয়, নিয়মিতভাবে ধর্মীয় উপাসনার সময়েও বিদ্যুৎ থাকে না। মুসলমানদের নামাজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনার সময়েও বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছে। কেউ কেউ এটিকে ‘ইচ্ছাকৃত বিদ্যুৎ বিভ্রাট’ বলেও অভিযোগ করছেন।
 
সচেতন মহলের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। তারা আশঙ্কা করছেন, কাপ্তাই আবাসিক প্রকৌশল কার্যালয় ও কন্ট্রোল রুম থেকে পূর্বশত্রুতার বশে পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন বলেও অভিযোগ ওঠেছে।
 
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, “প্রতিদিন গড়ে ১৫–২০ বার বিদ্যুৎ যায়, একেকবারে ২–৩ ঘণ্টা করে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।”
 
অঞ্চলের সরকারি দপ্তর, এনজিও, শিল্পকারখানা, ব্যাংক-বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সব কার্যক্রম বিদ্যুৎ নির্ভর। কিন্তু দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে এসব প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে।
 
সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা। একজন লিখেছেন, “ঝড় নেই, বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎ নেই।” আরেকজন বলেন, “বাতির নিচেই সবচেয়ে বেশি অন্ধকার, কাপ্তাই পিডিবি যেন পল্লী বিদ্যুৎকেও হার মানিয়েছে।”
 
এ বিষয়ে চন্দ্রঘোনা আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এ কে এম শামসুল আরেফিনের বক্তব্য নিতে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
 
ক্ষুব্ধ ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।