ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব: শুরু চাকসু ও হল সংসদ নির্বাচন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:২৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:২৭:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব: শুরু চাকসু ও হল সংসদ নির্বাচন ছবি সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর হাতে ফিরেছে গণতান্ত্রিক ভোটাধিকার। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে একযোগে চলছে ভোটগ্রহণ কার্যক্রম। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন; এর মধ্যে ১৬ হাজার ৮৪ জন ছাত্র এবং ১১ হাজার ৪৩৪ জন ছাত্রী।

চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং বিভিন্ন হল সংসদে ৪৯৩ জন প্রার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের মধ্যে ৪৮ জন নারী ও ৩৬৬ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ২৪ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ২২ জন ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ২১ জন প্রার্থী লড়ছেন। অন্যদিকে, হল সংসদ নির্বাচনে ছাত্রদের ৯টি হল ও একটি হোস্টেল থেকে ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হল থেকে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ ফিরে পেয়েছে বহু প্রতীক্ষিত গণতান্ত্রিক প্রাণচাঞ্চল্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।