ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অননুমোদিত ফেসবুক পেজ-গ্রুপ বন্ধের নির্দেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৯:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৯:৩৯:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
অননুমোদিত ফেসবুক পেজ-গ্রুপ বন্ধের নির্দেশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত ছবি
 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে অননুমোদিতভাবে একাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট খোলার ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এসেছে। এসব প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (https://brur.ac.bd/) এবং অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/pr.brur) থেকে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ, গ্রুপ বা অ্যাকাউন্টের সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই।
 

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১১৫তম সভায় সিদ্ধান্ত অনুযায়ী, এসব অননুমোদিত পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টের প্রশাসকদের (অ্যাডমিন ও মডারেটর) নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
 

নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না নিলে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।