ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউটিএলের আহ্বায়ক কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:০৪:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউটিএলের আহ্বায়ক কমিটি গঠন ছবি সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় কনফারেন্স রুমে ইউটিএল-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ কমিটি ঘোষণা করেন।
 

তিনি জানান, “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা—এই চার মূলনীতিকে ধারণ করে ২০২৫ সালের জুলাই মাসে ইউটিএল আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ধারণ করে সংগঠনটি গঠিত হয়েছে। এর লক্ষ্য হলো শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা এবং নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা।”
 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান এবং নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন,

“২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে নৈতিক ও আদর্শিক রূপান্তরের সময় চলছে। এই প্রেক্ষাপটে শিক্ষকদের জাতির দিকনির্দেশক ও জনমত নির্মাতা হিসেবে কাজ করা প্রয়োজন। ইউটিএল সেই লক্ষ্যেই সক্রিয় ভূমিকা রাখছে।”
 

তিনি আরও আশা প্রকাশ করেন, ইউটিএল-এর এই নতুন অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার ও জাতির ভবিষ্যৎ গঠনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।