ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:৪৬:৪১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি

আগামীকাল দুপুর ১২টার মধ্যে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশসহ তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না জারি হলে শাহবাগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে হাইকোর্ট মাজার গেটের সামনে পুলিশের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী।
 

শিক্ষকদের উত্থাপিত তিন দফা দাবি হচ্ছে— বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
 

দেলাওয়ার হোসেন আজীজী জানান, “আমরা সরকারের সিদ্ধান্তের জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করবো। যদি সে সময়ের মধ্যে দাবির প্রজ্ঞাপন না আসে, তাহলে ঠিক ১২টাতেই শাহবাগে অবস্থান কর্মসূচি ও অবরোধ শুরু হবে।”
 

এসময় আন্দোলনরত শিক্ষকদের মুখে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার কথাও শোনা যায়। পরিস্থিতি দীর্ঘায়িত হলে আরও কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়ে আজীজী বলেন, “প্রয়োজনে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা দিতেও আমরা বাধ্য হব। এটি আমাদের প্রথম পছন্দ নয়, তবে যদি দেরি করা হয়, সেটিও বিবেচনায় আনতে হতে পারে।”
 

সংবাদ সম্মেলনে তিনি শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে বলেন, শিক্ষকসমাজ আজও ন্যায্য দাবি আদায়ে রাস্তায় বসে আছে, অনেকেই অর্ধাহারে দিন কাটাচ্ছেন— অথচ শিক্ষা উপদেষ্টা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না। তিনি সতর্ক করে বলেন, “আমাদেরকে এমন পরিস্থিতিতে ঠেলে দিলে শিক্ষকদের আন্দোলন আরও ব্যাপক আকার নিতে পারে, যা পদত্যাগ দাবির রূপও নিতে পারে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।