ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

যুদ্ধবিরতির পর গাজায় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় হামাসের অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:১২:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
যুদ্ধবিরতির পর গাজায় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় হামাসের অভিযান সংগৃহীত ছবি

দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় নিজেদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাস বিভিন্ন গোষ্ঠীর ওপর দমন অভিযান চালিয়ে অন্তত ৩৩ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। নিহতরা হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
 

গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ধীরে ধীরে তাদের সদস্যদের গাজার রাস্তায় ফিরিয়ে আনছে। তবে যে কোনো সময় পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, এমন আশঙ্কায় তারা সতর্কভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে গাজার দুটি নিরাপত্তা সূত্র।
 

গাজার এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গাজা সিটিতে হামাস বাহিনী ৩৩ জনকে হত্যা করেছে এবং সংঘর্ষে হামাসেরও ছয়জন কর্মী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় বা তারা ইসরাইলের সমর্থন পাচ্ছিল কিনা—তা প্রকাশ করা হয়নি।
 

এদিকে রাফাহ অঞ্চলে সক্রিয় হামাসবিরোধী নেতা ইয়াসের আবু শাবাব ও তার সহযোগীদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে হামাস। গাজার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শাবাবের ‘ডান হাত’ হিসেবে পরিচিত এক সহযোগীকে হত্যা করা হয়েছে। হামাস তাকে ইসরাইলের সহযোগী হিসেবে অভিযুক্ত করলেও শাবাব এ অভিযোগ অস্বীকার করেছেন।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বন্দুকধারী অন্তত সাতজনকে মেশিনগান দিয়ে গুলি করছে। ভিডিওটি সোমবার গাজায় ধারণ করা হয়েছে বলে জানা গেলেও, রয়টার্স এর সত্যতা যাচাই করতে পারেনি।
 

গত মাসেও হামাস-নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে সহযোগিতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
 

একইসঙ্গে সোমবার হামাস দুই বছর আগে ইসরাইল থেকে আটক শেষ জীবিত জিম্মিদের মুক্তি দিয়েছে। এ সময় কাসাম ব্রিগেডের সশস্ত্র সদস্যদের মোতায়েন করা হয়, যা গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্ররা হামাসকে নিরস্ত্র করার আহ্বান জানিয়েছে।
 

হামাসের গাজা সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা রয়টার্সকে বলেন,

“গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেওয়া হবে না। হামাস জননিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় দায়িত্ব পালন করবে।”
 

হামাস জানিয়েছে, তারা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে তাদের অস্ত্র সমর্পণে প্রস্তুত, তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে ফিলিস্তিনিদের মধ্যেই সমঝোতা হওয়া উচিত, এতে কোনো বিদেশি নিয়ন্ত্রণ থাকা যাবে না।
 

ফিলিস্তিনি বিশ্লেষক রেহাম ওউদা বলেন, হামাসের এই পদক্ষেপ মূলত ইসরাইলের সহযোগীদের ভয় দেখানো এবং নিজেদের শক্তি প্রদর্শনের প্রচেষ্টা। একইসঙ্গে তারা ইঙ্গিত দিচ্ছে যে, নতুন সরকারে হামাসের নিরাপত্তা কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা উচিত—যা ইসরাইলের পক্ষে গ্রহণযোগ্য নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।