ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:১৩:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় আরও নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় গাজা সিটির দুটি পৃথক স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, নিহতরা গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফেরার পথে ছিলেন। সে সময় হঠাৎই ইসরায়েলি সেনারা গুলি চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, কয়েকজন ফিলিস্তিনি সেনাদের অবস্থানের খুব কাছাকাছি চলে আসায় সন্দেহবশত তাদের লক্ষ্য করে গুলি করা হয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নয়জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয়। পাল্টা হিসেবে ইসরায়েল সরকারও আড়াইশ গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়। সেই সময় খান ইউনিসের নাসের হাসপাতালে বন্দিমুক্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে ভিড় জমে বহু মানুষের।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।