ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জ সওজ অফিসে বহিরাগত দখল: সরকারি আবাসনে চলছে অবৈধ ভাড়া ও অপরাধচক্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১ বার পঠিত
নারায়ণগঞ্জ সওজ অফিসে বহিরাগত দখল: সরকারি আবাসনে চলছে অবৈধ ভাড়া ও অপরাধচক্র সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোডস্থ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিসটি এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। অফিসের অভ্যন্তরে কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক কলোনিতে বহিরাগতদের দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডে বাড়ছে উদ্বেগ। সরকারি বাসায় বহিরাগতদের বসবাস শুধু অনিয়মই নয়, এটি এখন অপরাধের আশ্রয়স্থলেও পরিণত হয়েছে।
 

কর্মচারীদের বরাদ্দকৃত এসব বাসা ভাড়া দেওয়া হচ্ছে বহিরাগতদের কাছে, যাদের অনেকেই জড়িত মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। স্থানীয় সূত্র বলছে, অফিসের ভেতরে কোটি টাকার যন্ত্রপাতি ও যানবাহন থাকা সত্ত্বেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অফিসটি হওয়ায় অপরাধীরা মহাসড়কে অপরাধ সংঘটনের পর দ্রুত আশ্রয় নেয় কলোনির ভাড়া নেওয়া বাসায়, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
 

গত ১৩ আগস্ট এ কলোনির ভেতরে সংঘটিত সাবিনা আক্তার লাকি হত্যাকাণ্ডের পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি সওজের কর্মচারী না হয়েও এক কর্মচারীর বরাদ্দকৃত সরকারি বাসায় ভাড়া নিয়ে থাকতেন। পরকীয়ার জেরে নীরব ওরফে নাজিম তাকে হত্যা করে পালিয়ে যায়। র‌্যাব পরবর্তীতে নলছিটি থেকে নাজিমকে গ্রেফতার করলে কলোনির বহিরাগত ভাড়াটিয়া চক্রের বিষয়টি আলোচনায় আসে।
 

এদিকে অভিযোগ উঠেছে, কিছু কর্মচারী অবসরে যাওয়ার পরও সরকারি বাসা ছাড়ছেন না। বরং ভাড়াটিয়াদের কাছে বাসা ভাড়া দিয়ে ভাড়ার টাকা নিজেদের পকেটে নিচ্ছেন। কেউ কেউ এমনকি বরাদ্দ বাতিল হওয়া সরকারি বাসা অন্য কর্মচারীর কাছে “বিক্রি”ও করে দিচ্ছেন। যেমন, শ্রমিকলীগের প্রভাবশালী নেতা ও উচ্চমান সহকারী জামায়াত উল্লাহ ২৮-বি বাসাটি ২ লাখ টাকায় বিক্রি করেছেন মাস্টাররোল কর্মচারী আল-আমিনের কাছে বলে অভিযোগ রয়েছে।
 

অভিযোগ আরও আছে, আবাসিক কমিটির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামায়াত উল্লাহ দীর্ঘদিন ধরে বাসাগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন। তারা বিদ্যুৎ, গ্যাস বিল ও বাসাভাড়ার টাকা নিজেদের কাছে রাখছেন বলে কর্মচারীদের অভিযোগ। এমনকি কয়েকজন ড্রাইভার অফিস থেকে অবৈধভাবে অন্য বাসায় বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, যার বিল দিচ্ছে সওজ বিভাগ।
 

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। তবে উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ্ মজুমদার বলেন, “বহিরাগতদের বসবাসের বিষয়টি হত্যাকাণ্ডের পর জানা গেছে। তাদের উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।