ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:৫৭:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া আগুন সন্ধ্যা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনের উৎস এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহতদের সবাইকে ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানা থেকে উদ্ধার করা হয়েছে এবং লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, "তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, আরও হতাহতের আশঙ্কা রয়েছে।"
 
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। তিনি বলেন, "পাশের কেমিক্যাল গোডাউনে এখনও আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ড্রোনসহ সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।"
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা কারখানার নিচতলার ওয়াশ ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত পাশের রাসায়নিক গুদামে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো ভবন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, যা আগুনের বিস্তারে ভূমিকা রাখতে পারে।
 
ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে কারণ কেমিক্যালের উপস্থিতি আগুনকে ঘন ও বিস্ফোরণপ্রবণ করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।