ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণ প্রবেশে নতুন নিষেধাজ্ঞা, রাফাহ ক্রসিং খোলায় অনিশ্চয়তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
গাজায় ত্রাণ প্রবেশে নতুন নিষেধাজ্ঞা, রাফাহ ক্রসিং খোলায় অনিশ্চয়তা ছবি সংগৃহীত

গাজায় ত্রাণ সরবরাহে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। প্রতিশ্রুতি দিলেও মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং এখনও খুলে দেওয়া হয়নি। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘকে এ তথ্য জানায় তেলআবিব প্রশাসন।

জাতিসংঘ সূত্রে জানা গেছে, ইসরায়েল আপাতত মাত্র ৩০০ ত্রাণবাহী ট্রাককে উপত্যকায় প্রবেশের অনুমতি দেবে। এর আগে অন্তত ৬০০ ট্রাক প্রবেশে সম্মতি জানিয়েছিল নেতানিয়াহু সরকার, যা জাতিসংঘের দাবির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি ও গ্যাস প্রবেশেও নিষেধাজ্ঞা বহাল থাকবে, কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া। বর্তমানে গাজা সীমান্তে প্রায় দুই লাখ মেট্রিক টন ত্রাণ পণ্য আটকে আছে বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী প্রস্তাব দিয়েছে— হামাস যতক্ষণ না অবশিষ্ট জিম্মিদের মরদেহ ফেরত দিচ্ছে, ততক্ষণ রাফাহ ক্রসিং বন্ধ রাখা হবে এবং ত্রাণ প্রবেশ সীমিত রাখা উচিত। সূত্রগুলো জানায়, হামাস মৃতদেহ হস্তান্তরে অনাগ্রহী হওয়ায় সেনাবাহিনীর এই অবস্থান নেওয়া হয়েছে।

যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার হামাস ২০ জীবিত জিম্মি ও চারজনের মরদেহ ফেরত দেয়। তবে এখনো ২৪ জনের মরদেহ গাজায় রয়ে গেছে। মধ্যস্থতাকারী দেশগুলোকে হামাস জানিয়েছে, কিছু মরদেহের অবস্থান আর জানা নেই, কারণ যারা কবরস্থানের অবস্থান জানতেন, তারা নিহত হয়েছেন বা বোমা হামলায় স্থানগুলোর নকশা পরিবর্তিত হয়েছে।

গোষ্ঠীটি আরও জানায়, হারিয়ে যাওয়া মরদেহগুলো খুঁজে পেতে সময় লাগবে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অনুসন্ধান দল গঠনের পরিকল্পনাও রয়েছে, যারা সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ চালাবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।