ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভারতের রাজস্থানে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৮:৫৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৮:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ভারতের রাজস্থানে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯ সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানের জয়সলমে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীবাহী একটি বাস পুড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়সলম থেকে জোধপুরগামী ওই বাসে আগুন লাগে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
 

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। জয়সলম–জোধপুর মহাসড়কে পৌঁছালে হঠাৎ বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাসটি থামিয়ে যাত্রীদের নামানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় অনেক যাত্রী বের হতে না পেরে ভেতরেই পুড়ে মারা যান। স্থানীয় লোকজন ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা চালান এবং আহতদের উদ্ধার করেন।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাসে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
 

জয়সলমের জেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হেল্পলাইন চালুর নির্দেশ দিয়েছেন।
 

এই মর্মান্তিক ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা গভীর শোক প্রকাশ করেছেন।
 

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “জয়সলমে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও আহতদের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
 

প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।