ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম স্পেশাল বিসিএসেও অর্ধেক পদ শূন্য থাকার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
চিকিৎসক সংকট কাটাতে ৪৮তম স্পেশাল বিসিএসেও অর্ধেক পদ শূন্য থাকার আশঙ্কা ছবি সংগৃহীত

চিকিৎসক সংকট দূর করতে ৪৮তম স্পেশাল বিসিএসের মাধ্যমে তিন হাজার ডাক্তার নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগের ব্যাচগুলোর গেজেট চূড়ান্ত না হওয়ায় নতুন নিয়োগেও অর্ধেক পদ শূন্য থেকে যাবে। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঘাটতি পূরণের লক্ষ্য পুরোপুরি সফল হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে চিকিৎসক পদ শূন্য রয়েছে প্রায় ১২ হাজার ৯৮০টি। সংকট কমাতে ৪৫ থেকে ৪৮তম বিসিএস মিলিয়ে নিয়োগ দেয়া হচ্ছে ৬ হাজার ৯২২ জনকে। কিন্তু ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ না হওয়ায় পরবর্তী ব্যাচগুলোতে রিপিট পরীক্ষার্থী বেড়ে গেছে। ৪৫তম মৌখিক পরীক্ষা, ৪৬তম লিখিত ও ৪৭তম প্রিলিমিনারিতে বিপুল সংখ্যক প্রার্থী ছিলেন আগের ব্যাচের উত্তীর্ণ। এমনকি ৪৮তম স্পেশাল বিসিএসের ভাইভাতেও অর্ধেক প্রার্থী আগের তিনটি ব্যাচ থেকে। ফলে চূড়ান্ত নিয়োগে সিনিয়রিটি ও সুবিধা বিবেচনায় তারা আগের বিসিএসে অন্তর্ভুক্ত হলে, নতুন নিয়োগের কার্যকারিতা কমে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ মনে করেন, আগে থেকে জমে থাকা জট না কাটালে সমস্যার সমাধান হবে না। তার মতে, ব্যাচভিত্তিক বিসিএস নিয়োগ প্রক্রিয়ার জটিলতা নিরসন করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।

এদিকে পরীক্ষার্থীরা দাবি করছেন, ৩ হাজার নিয়োগের পাশাপাশি অতিরিক্ত আরও ২ হাজার ডাক্তার নিয়োগ দিতে হবে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাড়তি নিয়োগ সম্ভব নয়। তবে ইতোমধ্যে নতুন করে আরও ৩ হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, সাত মাসের মধ্যে তিন হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া শেষ করা হয়েছে, যা সাধারণত তিন বছরে হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী অক্টোবরেই নতুন নিয়োগপ্রাপ্তরা নিয়োগপত্র পাবেন। এছাড়া আরও তিন হাজার ডাক্তার নিয়োগের ফাইল অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেবল দ্রুত নিয়োগই নয়, বরং টেকনিক্যাল জনবল বৃদ্ধি, স্বচ্ছতা ও প্রভাবমুক্ত নিয়োগ কাঠামোও সমান জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।