ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ প্রার্থী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৪৪:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ প্রার্থী ছবি: সংগৃহীত
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৭,৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, যিনি বর্তমানে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
 
বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে সনদ পেতে প্রার্থীদের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। প্রথমে আইনের স্নাতক ডিগ্রিধারীদের একজন অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর অধীনে ন্যূনতম ছয় মাসের ইন্টিমেশন সম্পন্ন করতে হয়। এরপর তারা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন। এমসিকিউ উত্তীর্ণ প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় সফলরা শেষ ধাপে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশ বার কাউন্সিল তাদেরকে আইনজীবী হিসেবে সনদ প্রদান করে।
 
সনদপ্রাপ্তরা পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদান করে আনুষ্ঠানিকভাবে আইন পেশা শুরু করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।