ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পোশাক খাতে সংকট: কারখানা বন্ধ, লাখো শ্রমিক বেকার, বেতন ও খাদ্যের অভাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৬:২৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৬:২৮:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৫ বার পঠিত
পোশাক খাতে সংকট: কারখানা বন্ধ, লাখো শ্রমিক বেকার, বেতন ও খাদ্যের অভাব ছবি: সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের প্রায় ৩২ শতাংশ ন্যূনতম মজুরির কম বেতন পান এবং ৭৮ শতাংশ শ্রমিক পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্য জোগাতে পারছেন না। দীর্ঘদিনের রপ্তানি ভিত্তি হলেও খাতটি বর্তমানে অর্থনৈতিক অনিশ্চয়তা, কারখানা বন্ধ ও বেকারের সংখ্যা বৃদ্ধি, নতুন শ্রম আইন সংশোধন এবং বৈদেশিক বাজারে চাহিদা কমার প্রভাবে চাপের মুখে রয়েছে।
 
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান ভিত্তি ও বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টিকারী খাত। খাত সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি এবং আরও প্রায় দুই কোটি মানুষ পরোক্ষভাবে এই শিল্পের ওপর নির্ভরশীল।
 
বিজিএমইএ জানিয়েছে, গত ১৪ মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে মোট ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে, যার ফলে এক লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সবচেয়ে বড় ধাক্কা সাভারে পড়েছে, যেখানে ২১৪টি কারখানা বন্ধ হয়েছে এবং প্রায় ৩১ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। গাজীপুরে ৭২টি কারখানা বন্ধ হয়ে ৭৩ হাজারের বেশি শ্রমিক বেকার হয়েছেন। বন্ধ হওয়া কারখানার মধ্যে বড় প্রতিষ্ঠান যেমন ছেইন অ্যাপারেলস, জেনারেশন নেক্সট ফ্যাশন ও সাফওয়ান আউটারওয়্যারও রয়েছে।
 
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, খাতটি বর্তমানে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। চীনের ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য বারবার অনুরোধ করা হলেও কোনো সদুত্তর বা সাক্ষাৎ পাননি।
 
শ্রমিকদের পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির কল্পনা আখতার উল্লেখ করেন, শ্রমিকরা নতুন কোনো সুবিধা পাচ্ছেন না, বরং বেকারত্ব বাড়ছে। যারা বেকার হয়েছেন, তাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।
 
অর্থনীতিবিদরা মনে করছেন, খাতের কিছু সংকট বাস্তব হলেও রপ্তানি পরিসংখ্যানে তেমন বড় পতন ঘটেনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. গোলাম মোয়াজ্জেম বলেন, বড় কারখানাগুলো থেকে রপ্তানি চলছে, ছোটগুলো ক্ষতিগ্রস্ত, তাই মালিকদের দাবির সঙ্গে রপ্তানি সূচক পুরোপুরি মেলেনি।
 
সম্প্রতি সরকার বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নীতিগতভাবে অনুমোদন করেছে, কিন্তু খাত মালিকেরা এটিকে ভারসাম্যহীন ও অযৌক্তিক হিসেবে দেখছেন। বিজিএমইএ সভাপতি বলেন, নতুন আইনে শিল্প মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থ সংরক্ষিত হয়নি, যা শিল্পে অস্থিতিশীলতা এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে।
 
শ্রমিকদের অধিকার নিয়ে উদ্বেগও রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার বলেন, বর্তমান সরকারের আমলেও দুই থেকে তিন লাখ শ্রমিক বেকার হয়েছেন এবং শ্রমিক আন্দোলনে সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি মনে করান, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত সীমাবদ্ধতা শ্রমিকদের অধিকারের জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।