ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বৃষ্টিতে সবজিখেত ডুবেছে, বাজারে আগুন সবজির দামে — অদৃশ্য সিন্ডিকেটের থাবায় ক্রেতাদের নাভিশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৩:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৪:০১:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বৃষ্টিতে সবজিখেত ডুবেছে, বাজারে আগুন সবজির দামে — অদৃশ্য সিন্ডিকেটের থাবায় ক্রেতাদের নাভিশ্বাস সংগৃহীত ছবি

টানা বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সবজিখেত ডুবে যাওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীসহ সারাদেশের বাজারে—সবজির দাম বেড়েছে হু হু করে। একই সঙ্গে বিকল্প হিসেবে ডিমের চাহিদা বাড়ায় এর দামও ঊর্ধ্বমুখী। নিত্যপণ্যের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে ভোক্তারা চরম চাপে পড়েছেন, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি।
 

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত, কারওয়ান বাজার ও বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই আগের তুলনায় ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পটল কেজিতে বিক্রি হচ্ছে ৭০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা ও টমেটো ১৩০ টাকা। কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছে।
 

একই সময়ে মসুর ডালের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ১২০–১৩০ টাকা, যা গত বছর ছিল ৯০–১০০ টাকার মধ্যে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০–৭৫ টাকায়, আর রসুন ৩৫ টাকা কেজিতে। আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও মাছ, মুরগি ও চালের বাজারে এখনো তেজি ভাব অব্যাহত রয়েছে।
 

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেল ও দেশি পেঁয়াজের দাম বেড়েছে, যদিও সাধারণ মানের চালের দামে সামান্য পতন ঘটেছে। খোলা সয়াবিন তেল বর্তমানে লিটারে ১৭২–১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 

বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মাছের বাজারেও দাম বাড়তি—রুই মাছ কেজিতে ৩৫০–৪০০ টাকা, তেলাপিয়া ২২০–৩০০ টাকা এবং পাঙাশ ১৮০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
 

ক্রেতাদের অভিযোগ, সরকারি পর্যায়ে বাজার মনিটরিং দুর্বল থাকায় একটি অদৃশ্য সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করছে। খিলক্ষেতের ক্রেতা আবদুল মজিদ বলেন, “চার মাস ধরে একই অজুহাত—সবজির মৌসুম না। কিন্তু দাম তো কমে না, বরং বাড়ছে।”
 

বিক্রেতারা বলছেন, তাদেরও বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, কারণ পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ী জাকির হোসেন জানান, “আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে আনি, তাই কম দামে বিক্রি করা সম্ভব হয় না।”
 

বাজার সংশ্লিষ্টদের মতে, টানা বৃষ্টিপাতে খেত ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে দাম বাড়ছে। তবে তারা আশা করছেন, নতুন মৌসুমের ফসল বাজারে উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।