ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফিলিপিন্সে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:২২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:২২:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ফিলিপিন্সে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা ছবি সংগৃহীত

ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এরই মধ্যে ইন্দোনেশিয়ার জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধান জানিয়েছেন, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩.৫ সেমি থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে। যদিও এটিকে একটি "ছোট সুনামি" বলা হচ্ছে, তবুও সতর্কতা অব্যাহত রয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে, প্রায় ১২৩ কিলোমিটার দূরে এবং ৫৮.১ কিলোমিটার গভীরে।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (Phivolcs) জানিয়েছে, “এটি প্রাণঘাতী সুনামির ঢেউ সৃষ্টি করতে পারে” এবং উপকূলীয় জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছে যে, ফিলিপিন্সের কিছু অংশে ১ থেকে ৩ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ উঠতে পারে, আর ইন্দোনেশিয়া ও পালাউতে ৩০ সেমি থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ দেখা দিতে পারে।

উৎস: বিবিসি, সিএনএন


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।