ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

বান্দরবানে শিক্ষিকাকে মারধর করে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:৩৩:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বান্দরবানে শিক্ষিকাকে মারধর করে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার গ্রেপ্তার অংসাপ্রু মারমা (২৫)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্কুল শিক্ষিকাকে মারধরের পর ধর্ষণচেষ্টার অভিযোগে এক মারমা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া এলাকার গহীন পাড়া থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি মারুরুল হক। গ্রেপ্তার অংসাপ্রু মারমা (২৫) উপজেলার ধুংহ্রী হেডম্যান পাড়ার বাসিন্দা। এ ঘটনায় বুধবার রাতে মামলা করেছেন স্কুল শিক্ষিকা। খবর বিডিনিউজের।
 
মামলার বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষিকার পথ রোধ করেন অংসাপ্রু। তখন তাকে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যাগ, মোবাইল ফোন, ব্যাংক চেক এবং কানের দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধার মুখে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর উপজেলা প্রশাসন, শিক্ষক ও কারবারী–হেডম্যানদের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। এরপরই স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
 
নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাশরুরুল হক বলেন, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতির মামলা হয়েছে। গ্রেপ্তার যুবককে সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।