ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চমেক হাসপাতাল থেকে চোরাই মালামাল ও ওষুধসহ গ্রেপ্তার ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:৩৯:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চমেক হাসপাতাল থেকে চোরাই মালামাল ও ওষুধসহ গ্রেপ্তার ২ আসামী মো. লিয়াকত আলী (৩৫) ও মো. সাইফুল ইসলাম(২৬)
চমেক হাসপাতালের গাইনী বিভাগের ৩৩নং গাইনী ওয়ার্ডের ক্লাস রুম থেকে সরকারি মালামাল ও ওষুধ সামগ্রী চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত মালামাল ও ওষুধ সামগ্রী। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় পাঁচলাইশ থানা পুলিশ মুন্সিপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. লিয়াকত আলী (৩৫) ও মো. সাইফুল ইসলাম(২৬)কে গ্রেপ্তার করে এবং আসামিদের দেখানো মতে পরিত্যক্ত অবস্থায় চোরাইকৃত সরকারি মালামাল ও ওষুধ সামগ্রীগুলো উদ্ধার করে। পরবর্তীতে আসামিদের পুলিশ পাহারায় গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।
 
পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দুপুর আড়াইটায় চমেক হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলাস্থ ৩৩নং গাইনী ওয়ার্ডের ক্লাস রুম ক্লাস শেষে তালাবদ্ধ করে দেয়। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ১০ টায় ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী উক্ত ৩৩নং গাইনী ওয়ার্ডে ক্লাস রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান যে, উক্ত ক্লাস রুমে রক্ষিত সরকারি মালামাল ১টি ডেল মনিটর, যার মূল্য ১২ হাজার টাকা, ১টি স্যামসাং মনিটর, যার মূল্য ১৫ হাজার টাকা, ১টি কালো রংয়ের সাউন্ড সিস্টেম, যার মূল্য ৩৫ হাজার টাকা, ১টি ১০০ মডেলের ওয়ারলেস মাইক্রো ফোন রিসিভার, ২টি ১০০ মডেলের মাইক্রো ফোন, ১টি প্রজেক্টর, ১টি এডাপ্টার, ১টি পাওয়ার ক্যাবল, ১টি ভিজিএ ক্যাবল, ১টি মাউস, ১টি কী–বোর্ড, এবং সরকারি ওষুধ সামগ্রী– ১ বঙ ক্লিভেন–৬০, ৩০টি সার্জিক্যাল ব্লেড যথাস্থানে নাই। পরবর্তীতে ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী উক্ত বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এবং হাসপাতালের ৬ষ্ঠ তলার ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামানকে অবহিত করেন। তখন ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামানসহ অন্যান্যরা উক্ত ক্লাস রুমে গিয়ে সরকারি মালামাল ও ওষুধ সামগ্রী দেখতে না পেয়ে পাঁচলাইশ থানায় এজাহার দাখিল করেন। বাদী ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামানের এজাহারের প্রেক্ষিতে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মামলা রুজু করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশরাফ উদ্দিন সরদার ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় আসামিদের গ্রেপ্তার করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।