ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাশিয়া-ভেনেজুয়েলা জোটে নতুন উত্তেজনা, মার্কিন সামরিক উপস্থিতিতে ক্ষুব্ধ ইরান ও লাতিন আমেরিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:৫২:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
রাশিয়া-ভেনেজুয়েলা জোটে নতুন উত্তেজনা, মার্কিন সামরিক উপস্থিতিতে ক্ষুব্ধ ইরান ও লাতিন আমেরিকা ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলা ও রাশিয়ার মধ্যে দশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় টেলিভিশনে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে তিনি এই চুক্তির নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। গত মে মাসে মস্কো ও কারাকাসের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয় এবং এখন তা কার্যকর হওয়ার পথে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কারাকাসে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই মেলিক বাগদাসারভ। তিনি বলেন, ভেনেজুয়েলা একটি ন্যায্য ও বহুমেরু বিশ্বব্যবস্থা গঠনে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
 
এদিকে, ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি জেনেভায় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুদ্ধ নৌবহর ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং ভেনেজুয়েলার রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার জন্য সরাসরি হুমকি।
 
শুধু ইরানই নয়, প্রতিবেশী কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীও মার্কিন সামরিক উপস্থিতিকে ক্যারিবিয়ান অঞ্চলের সব দেশের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, ওয়াশিংটনের একতরফা নীতি পুরো লাতিন আমেরিকায় অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।
 
এদিকে, কারাকাসে জাতিসংঘ কার্যালয়ের সামনে হাজারো ভেনেজুয়েলিয়ান নাগরিক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে মার্কিন ষড়যন্ত্র ও হুমকি বন্ধের দাবি জানিয়েছেন। তারা স্লোগান দেন—“আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই।” বিশ্লেষকরা বলছেন, একদিকে রাশিয়ার সঙ্গে গভীরতর কৌশলগত জোট এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা ভেনেজুয়েলাকে নতুন এক ভূ-রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে দাঁড় করিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।