ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্পকে ঘিরে নরওয়ের কূটনৈতিক উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:২৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:৪০:১১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্পকে ঘিরে নরওয়ের কূটনৈতিক উদ্বেগ ছবি সংগৃহীত

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে নরওয়ের রাজনৈতিক মহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল না পেলে ওয়াশিংটন–অসলো সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির রাজনীতিকরা সতর্ক রয়েছেন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) জানিয়েছে, ২০২৫ সালের শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম তারা গত সোমবারই চূড়ান্ত করেছে। অর্থাৎ, সিদ্ধান্তটি এসেছে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আগেই।

পাঁচ সদস্যের স্বাধীন নোবেল কমিটির গঠন ও সময়সীমা বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর তাই তাকে উপেক্ষা করা হলে কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা নিয়ে নরওয়েতে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

নরওয়ের সমাজতান্ত্রিক বামপন্থি দলের পররাষ্ট্র নীতি মুখপাত্র কির্স্টি বার্গস্টো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ক্রমেই চরমপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাকস্বাধীনতা ও বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগ করছেন। তিনি অস্থির ও কর্তৃত্ববাদী আচরণ করছেন—তাই আমাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

তিনি আরও বলেন, নোবেল কমিটি একটি স্বাধীন সংস্থা, যার সিদ্ধান্তে নরওয়ের সরকারের কোনো প্রভাব নেই। তবে ট্রাম্প এ বিষয়টি বোঝেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প অতীতেও দাবি করেছেন যে, তিনি বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধ করেছেন এবং এজন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। জানা যায়, গত জুলাইয়ে তিনি নরওয়ের অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব জেনস স্টলটেনবার্গকে ফোন করে পুরস্কার প্রসঙ্গে জানতে চান। এমনকি জাতিসংঘ অধিবেশনে ট্রাম্প বলেন, ‘আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। সবাই বলছে, আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত।’

সূত্র: দ্য গার্ডিয়ান


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।