বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলেসহ ফিশিং ট্রলার জব্দ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৩৯:১০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৩৯:৩২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরের বাংলাদেশী জলসীমায় অবৈধভাবে মাছ শিকার করার অভিযোগে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার নৌবাহিনী জব্দ করেছে। মোংলায় মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি শুভযাত্রা’ আটক করে। ট্রলারে থাকা ১৪ জন জেলে বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে ইলিশসহ বিভিন্ন মাছ শিকার করছিল।
আটককৃতরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। ট্রলারে প্রায় ১০ মণ মাছ পাওয়া গেছে। নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী ট্রলার ও জেলেদের মোংলায় নিয়ে আসে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “গ্রেপ্তার ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন এবং মৎস্য সম্পদ আহরণের অভিযোগে মামলা করা হয়েছে। তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।